By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুট প্রেস শ্রমিকদের মজুরি বিষয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান দিলেন শ্রম প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জুট প্রেস শ্রমিকদের মজুরি বিষয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান দিলেন শ্রম প্রতিমন্ত্রী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

জুট প্রেস শ্রমিকদের মজুরি বিষয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান দিলেন শ্রম প্রতিমন্ত্রী

Last updated: 2023/05/14 at 2:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তথ্য বিবরণী : খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি বিষয়ে দীর্ঘদিনের চলে আসা সমস্যার সমাধান করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গত শুক্রবার রাতে নগরীর বিভাগীয় শ্রম অধিদপ্তরের সভাকক্ষে সরকার-মালিক-শ্রমিক নেতৃবৃন্দদের সাথে ত্রিপক্ষীয় সভায় প্রধান অতিথি হিসেবে দীর্ঘ ১১ বছর থেকে চলে আসা সমস্যার সমাধান দেন। সভাটি গত শুক্রবার রাত সাড়ে ৮টায় শুরু হয়ে শনিবার সকাল ১০টায় সফল সমাধানের মধ্যে দিয়ে শেষ হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক জুট প্রেস এবং বেলিং সেক্টর শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার ২৫ শতাংশ। এ বর্ধিত মজুরি ২০১২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে প্রতি শ্রমিক ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত মজুরির ১০ শতাংশ এরিয়ার হিসেবে পাবেন। খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের প্রায় ২০ হাজার শ্রমিক এ বর্ধিত মজুরি সুবিধা পাবেন বলে সভা সূত্রে জানা গেছে।

বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সভাপতি শেখ সৈয়দ আলী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুল মান্নান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার ইউনিয়ন এর সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কাদের মাস্টারসহ শতাধিক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সভায় অংশ করেন।

খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরের শ্রমিকগণ ২০১১ সাল থেকে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে গত বছর ২০ অক্টোবর ত্রিপক্ষীয় সভায় মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে এ বছর এ মাসের ৭ তারিখে আরো একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোখার তাণ্ডবে লন্ডভন্ড সেন্টমার্টিন
Next Article যশোরে ২৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 2 hours ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago
খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?