প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৩, ৪:৩০ পি.এম
জেইউজে’র অসুস্থ্য ৩ নেতার সুস্থ্যতা কামনা
![]()
যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়ার সদস্য সরোয়ার হোসেনের কিডনিতে পাথর সফল অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের ইবনে সিনা হসপিটালে তার অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। একই সাথে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান এবং বর্তমান কমিটির নির্বাহী সদস্য মোস্তফা রুহুল কুদ্দুসের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ তাদের দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া