By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত
আন্তর্জাতিকজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত

Last updated: 2023/01/14 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আবারও উল্লেখ করছি, আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য।’

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আরব গ্রুপের বর্ধিত ট্রোইকার স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের গুতেরেস এ কথা বলেন।

গত সপ্তাহে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন, ফিলিস্তিনি পক্ষ এ ঘটনাকে উস্কানি হিসাবে নিন্দা জানিয়েছে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।

গুতেরেস বলেন, ‘জাতিসংঘ ‘ইসরায়েলের অস্তিত্ব এবং নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।’ একই সময়ে, ‘বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।’

ফিলিস্তিনিরা ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক দখলকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েল জোর দিয়ে বলছে যে শহরটি তাদের রাজধানী।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমলনামা দেখে আওয়ামী লীগের মনোনয়ন
Next Article শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?