জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ঊর্ধ্বতন সহ সভাপতি মহান জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার মাগরিববাদ দলীয় কার্যালয়ে স্মরনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের পরিচালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খালেদীন রশীদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, মোঃ মানিকুজ্জামান অশোক, আসাদুজ্জামান রাসেল, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, সরদার জাকির হোসেন, সরদার আবু সাঈদ, জি এম ফারুক হোসেন, রবিন্দ্রনাথ দত্ত, আবু বক্কার, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব রবিউল ইসলাম, শীলা রানী, মারুফ হোসাইন, তানভির রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, দ্বীপ পান্ডে, চিশতি নাজমুল,
বাধন হালদার, আমির মোমেন রানা, জান্নাতুল হাওয়া শান্তা, সাইফু্ল ইসলাম সাইফ,শেখ ইমন, খান আবুল বাশার, মাহমুদুর রহমান, মেহেদী হাসান রাজা, কবিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত