
বিজ্ঞপ্তি : খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা জেলা মুদ্রণ মালিক সমিতি ও জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মুদ্রণ মালিক সমিতির লিয়াকত আলী রাসেল, শেখ রব্বানী, সাইদ, লিটন, শঙ্কর, সজীব, মিজান, কামাল, রাজ্জাক, সোহাগ এবং খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়ন-২১৫১ এর সভাপতি হাবিবুর রহমান হাবিব, মোঃ মতিয়ার রহমান মতি, মোঃ রিয়াজুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক এস এম শামীমুর আলম মান্দার, মোঃ ইব্রাহিম শিকদার, মোঃ মহিদুল ইসলামসহ খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।