By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জোয়ারের তোড়ে ভাঙছে দেবহাটার পুটিমারি খালের বেড়িবাঁধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > জোয়ারের তোড়ে ভাঙছে দেবহাটার পুটিমারি খালের বেড়িবাঁধ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জোয়ারের তোড়ে ভাঙছে দেবহাটার পুটিমারি খালের বেড়িবাঁধ

Last updated: 2023/06/14 at 12:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দুর্নীতি-অনিয়মে জলে যাচ্ছে কোটি কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্প

মিজানুর রহমান, দেবহাটা : দেবহাটা সীমাহীন দুর্নীতি ও অনিয়মের ফলে পুনঃখনন শেষ হতে না হতেই জোয়ারের তোড়ে ভাঙতে শুরু করেছে দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে চলা পুটিমারি খালের বেড়িবাঁধ। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা।

গত সোমবার সরেজমিনে পরিদর্শনকালে কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিধান চন্দ্র সরদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের শুরুতেই পুটিমারি খালসহ কুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি খাল পুনঃখননের কাজ শুরু করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই পানি উন্নয়ন বোর্ডের দুই সেকশনার অফিসার (এস.ও) সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমানের যোগসাজোসে খাল পুনঃখননে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। দিনের পর দিন খাল পুনঃখননে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুক্তিবদ্ধ থাকায় এসব অনিয়ম দেখেও দেখতেননা তদারকির দায়িত্বে থাকা এসও সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমান। এমনকি সঠিকভাবে খাল পুনঃখননের জন্য এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার বলা হলেও তাতে কর্ণপাত করতেন না আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের এ দুই কর্মকর্তা। পরে তাদের দু’জনকে শাস্তিমুলোক বদলী করে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা আরও জানায়, পুনঃখননে সরকারি নিয়ম না মানায়, পুনঃখনন পরবর্তী বর্তমানে মিলছেনা খালের পরিমাপ। খালটির একপাশ থেকে অপর পাশ পর্যন্ত (টপ টু টপ)  গড় ৭১ ফুট প্রশস্ত করে খননের নির্দেশ থাকলেও তা গড়ায়নি ৫০ ফুটের উর্দ্ধে। এতে করে পুনঃখননের পর দৃশ্যত পূর্বের তুলনায় ছোট হয়েছে এসব খাল। শুধু তাই নয়, প্রায় দু’মাস আগে পুনঃখনন কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার আগেই দুর্নীতি-অনিয়ম ঢাকতে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত তৎকালীন দুই এসও’র যোগসাজোসে রাতারাতি খাল গুলোতে পানি ঢুকিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সম্প্রতি পুনঃখননকৃত এসব খালের পরিমাপ মেলাতে খালের বেড়িবাধের উপরিভাগের মাটি ছেঁটে নতুন করে বেড়িবাঁধ ঢালু করছেন সংশ্লিস্টরা। দুর্নীতি-অনিয়মের একই চিত্র দেখা দিয়েছে কুলিয়ার লাবণ্যবতী খাল পুনঃখননেও। একদিকে দুর্নীতি আর অন্যদিকে ধীরগতিতে পুনঃখনন কাজ চলায় গেল কয়েকমাস ধরে দূর্ভোগ, দুর্দশা আর পানি সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছেন কুলিয়া ইউনিয়নের হাজার হাজার মৎস্য ঘের মালিক। সীমাহীন দুর্নীতি-অনিয়মের ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পুটিমারি খালের আকার, আয়তন; তেমনি প্রবল জোয়ারের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে এর বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট। ভাঙনে বিলীন হতে বসেছে প্রত্যন্ত জনপদ পুটিমারি প্রাইমারি স্কুলগামি একমাত্র রাস্তাটিও। সেজন্য অবিলম্বে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মজিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সান স্পোর্টিং ক্লাব
Next Article অভয়নগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষে চলছে পাঠদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?