By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জ্যোতিদের অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠাতে চান প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জ্যোতিদের অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠাতে চান প্রধানমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জ্যোতিদের অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠাতে চান প্রধানমন্ত্রী

Last updated: 2024/04/03 at 4:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনের সবসময় খোঁজখবর রাখেন ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশের নারী ক্রিকেটাররা দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই সঙ্গে আমন্ত্রিত ছিলেন প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

আজ (বুধবার) দুপুরে গণভবনে গেছেন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। টাইগ্রেস নারী ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় ট্রেনিং করতে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। অপর এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উৎসাহিত করেছে। আর হেসে হেসে বলেছে তোমাদের অস্ট্রেলিয়ায় পাঠাব ওখানে গিয়ে ট্রেনিং করবা। ওখানে গিয়ে অনুশীলনের কথা বলেছে।

পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রেখেছে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।

যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৪ এপ্রিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুমারখালীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট ভেঙে চুরি
Next Article কবে অবসরে যাচ্ছেন মেসি, জানালেন নিজেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 20 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?