যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় এক বিধবা নারীকে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলভার ভুক্তভোগী ওই নারীর বাদী হয়ে এ মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো: মাইনুল হক অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনী। আসামিরা হলো ঝিকরগাছার বারবাকপুর গ্রামের মৃত কাশেম শেখের ছেলে মহব্বত শেখ ও মৃত ওহাব শেখের ছেলে তুফান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালে ওই নারী স্বামী মারা যান। দুই সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়ি মানবেতর জীবনযাপন করছেন। আসামিরা তার প্রতিবেশী আসামিরা। ২০২২ সাল থেকে মহব্বত শেখের কৃ-দৃষ্টি পড়ে ওই বিধবা নারীর উপর। নানা অজুহাতে তার বাড়িতে এসে মহব্বত তাকে উত্যক্ত করত। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বত শেখ তার উপর ক্ষিপ্ত হয়। গত ১৫ জুলাই দুই ছেলে নানা বাড়ি বেড়াতে যাওয়ায় তিনি একাই বাড়িতে ছিলেন। এদিন গভীর রাতে তুফান ওই নারীকে বিপদে পড়ে এসেছে বলে দরজা খুলতে বলে। দরজা খুললে তুফানের সাথে মহব্বত শেখ ঘরে ঢুকে দরজা বন্দ করে দেয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে খুন-জখমের ভয় দেখিয়ে মহব্বত ধর্ষণ করে। পাশের ঘর থেকে শব্দ আসায় ওই দুই জনকে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত