By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঝিকরগাছায় নির্মাণধীন ব্রীজের কারণে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ঝিকরগাছায় নির্মাণধীন ব্রীজের কারণে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ঝিকরগাছায় নির্মাণধীন ব্রীজের কারণে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

Last updated: 2024/08/31 at 9:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা থেকে ঝিকরগাছা ভায়া শ্রীরামপুর আঞ্চলিক ৮ কিলোমিটার সড়কের ঘোড়দাহ- ফুলবাড়ির মাঝামাঝি কপোতাক্ষ শাখা নদের ওপর নির্মাণধীন একটি ব্রীজের কাজ টলামাটাল অবস্থায় চলছে। দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর গত দেড় মাস আগে থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু হলেও তা ধীরগতিতে চলছে। ব্রীজের পাশ থেকে তৈরি করা বিকল্প রাস্তা (সাইড ব্রীজ) খালের পানির স্রোতে ভেঙে যায় ফলে সড়কপথে যোগাযোগ বিছিন্ন ও ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী দুপাশের প্রায় আট থেকে দশটি গ্রামের কয়েক হাজার মানুষ। ঝুঁকি নিয়ে ব্রীজের ওপর থেকে বাঁশ, মই দিয়ে পারাপার হতে হচ্ছে এলাকাবাসীদের। বন্ধ রয়েছে ছোটখাটো যানবাহন চলাচলও।

 বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় ৩ কোটি ৪৮ লাখ ২৭ হাজার টাকা ব্যায়ে ৩০ মিটার দৈর্ঘের এ পিএসসি গার্ডার ব্রীজের নির্মান কাজ চলছে। নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে ১৪ই ফেব্রুয়ারী। গত ২০২৩ সালের ৮ই আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা শেষ হয়নি।

স্থানীয় এলাকাবাসী ও নির্মাণ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ব্রীজের নির্মাণ কাজ বন্ধ ছিল। এরপর গত দেড় মাস আগে নির্মাণ কাজ শুরু হলেও তা টালমাটাল অবস্থায় চলছে। সঠিকভাবে মুজুরি না পাওয়ায় নির্মাণ কাজ করতে অনীহা প্রকাশ করছেন নির্মাণ শ্রমিকেরা। অপরদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ না হওয়ায় এবং বিকল্প সাইড ব্রীজ পানির স্রোতে ভেঙে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। ঝুঁকি নিয়ে নির্মাণধীন ব্রিজের ওপর দিয়ে রড ডিঙিয়ে বাঁশ, মই দিয়ে পারাপার হতে হচ্ছে যাত্রীদের।

স্থানীয় সমাজকর্মী আশিকুর রহমান সাংবাদিকদের জানান, কাজ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকমাস ব্রিজের নির্মাণ কাজ বন্ধ ছিল। হঠাৎ গত বৃহস্পতিবার নদীর পানির স্রোতে ব্রীজের বিকল্প অস্থায়ী রাস্তা সাইড ব্রীজ ভেঙে যায়। এটি মেরামত করা স্থানীয়দের পক্ষে সম্ভব নয়। এদিকে বিকল্প রাস্তা ভেঙে গেলে এটি মেরামতে কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি আরও জানান, জয়রামপুর, ঘোড়দাহ,ফুলবাড়ি, দৌলতপুর, শ্রীরামপুর,  তীপ্তিপুরসহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। নির্মাণ শ্রমিকেরাও অভিযোগ করছেন তারা ঠিকঠাক মজুরী পাচ্ছেন না। ফলে তারাও কাজ করতে অনীহা প্রকাশ করছেন।

আলমগীর হোসেন নামে এক ইজিবাইক চালক বলেন, ‘গত কয়েকদিন ব্রীজের বিকল্প রাস্তা ব্যবহার করে যাত্রী নিয়ে চলাচল করেছি। এখন সে রাস্তাটি ভেঙে যাওয়ায় এপাশ থেকে ওপাশে যাওয়া যাচ্ছে না। যাত্রীদের এখানে নামিয়ে দিচ্ছি। তারা ঝুঁকি নিয়ে মই, বাঁশ দিয়ে ব্রীজ পার হচ্ছেন।’

ঘোড়দাহ গ্রামের বাসিন্দা আরিফুর রহমান বলেন, আমার মাকে ঝিকরগাছায় ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। ফেরার পথে অনেক কষ্ট করে কোলপাজা করে ব্রিজ পার করেছি। শিশু, বৃদ্ধ এবং মহিলারা ঝুঁকি নিয়ে লোহা, রডের মধ্যে দিয়ে ব্রীজ পার হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজ দ্রুত নির্মাণ হওয়া জরুরী একইসাথে বিকল্প রাস্তার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’

মাগুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকরাম হোসেন সাংবাদিকদের বলেন,কাজের মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর আগে। তবে এর মধ্যে প্রথম ঠিকাদার মারা গেছে, পরে ঠিকাদার চেঞ্জ হয়েছে। চলাচলের জন্য ব্রীজের পার্শ রাস্তা হিসেবে সাইড ব্রীজ নির্মাণের জন্য ঠিকাদারদের বরাদ্দ ছিল। এর আগে ২-৩ বার সাইড ব্রীজ ভেঙেছে। সংশ্লিষ্ট ঠিকাদাররা কোনভাবেই গুরুত্ব দিচ্ছে না। সাইড ব্রীজের বরাদ্দ থাকা সত্বেও দায়সারাভাবে সাইড ব্রীজ নির্মাণ করায় কিছুদিন পর পর এমন দূর্ঘটনা ঘটছে।

তিনি বলেন,আমি ব্রীজের ওখানে যাব ঠিকাদারের সঙ্গে কথা বলব। দেখি তারা কি করে।’এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার অপু’কে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

ঝিকরগাছা উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, সাইড ব্রীজের ওখানে আগে পাইপ দেওয়া ছিল পরে জলাবদ্ধতার কারণে পাইপ সরিয়ে লোহার পাটাতন দেওয়া হয়। সাইড ব্রীজ পুনরায় ভাঙছে বলে আমি  জেনেছি। আমি খোঁজ খবর নিচ্ছি।’তিনি আরও বলেন, কাজের মেয়াদ শেষ হয়েছে। এর আগে ঠিকাদারও কয়েকবার চেঞ্জ হয়েছে। ব্রীজের কাজ শেষের পথে। তবে বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে বলে জানতে পেরেছি। আশা করি দ্রুত ব্রীজের কাজ শেষ হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান
Next Article যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা আটজনের নামে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 60 minutes ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?