By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ২ জনকে কুপিয়ে জখম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ২ জনকে কুপিয়ে জখম
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ২ জনকে কুপিয়ে জখম

Last updated: 2023/08/15 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহে রাজনৈতিক আধিপত্য বিস্তারতে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সদরের নলডাঙ্গা কালীতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার খড়াশুনী গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে ও নলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের শফি উদ্দিন বিশ্বাসের ছেলে ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সীমা খান (৫৩)।

এ ঘটনার পর হাসপাতালে আহতদের দেখতে এসে রাত ১০টার দিকে নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল বিশ্বাসের স্ত্রী বেবি নাজনীন এবং সাবেক চেয়ারম্যান কবির হোসেন মারামারিতে জড়ান। এতে কবির হোসেনের মারপিটে আহত হয় বেবি নাজনীন। তাকেও হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবির হোসেন এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্মী এমদাদুল হক সোহাগের মধ্যে। এরই জেরে কবির হোসেনের সমর্থক হযরত বিশ্বাস ও সীমা খান রাতে নলডাঙ্গা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার সময় কালীতলা মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ কর্মী এমদাদুল হক সোহাগ বলেন, আমার কোনো গ্রুপিং নেই। আমি উপজেলার রাজনীতি করি। নলডাঙ্গার মারামারির সঙ্গে আমি জড়িত না। শত্রুতা করে কেউ আমার নাম ব্যবহার করছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, হযরত বিশ্বাস ও সীমা খানের শরীরের বিভিন্নস্থানে কাটার ক্ষত আছে। এদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
Next Article আশাশুনি সংবাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?