By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহে টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহে টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
ঝিনাইদাহ

ঝিনাইদহে টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

Last updated: 2023/04/26 at 1:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঝিনাইদহ প্রতিনিধি  : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে লুৎফর রহমান (৪০) নামের এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত সোমবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লুৎফর রহমান মান্দারতলা গ্রামের নায়েব মণ্ডলের ছেলে। তিনি ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের স্ত্রী ভানু নেছা জানান, একটি বিয়ের বিষয়ে কথা বলতে সকালে লুৎফর রহমান নিজ বাড়ি থেকে জোড়াপুকুরিয়া এলাকায় আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যান। পরে বাড়ি ফেরার সময় মান্দারতলা ব্রিজ সংলগ্ন কাউসারের দোকানের সামনে পৌঁছালে ১৫-২০ জন তার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে আনেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ভোঁতা কোনো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারণ তার কিছু হাড়ও ভেঙে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রাম ও আশপাশের এলাকায় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর এক পক্ষের নেতৃত্বে রয়েছেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী সাইফুল ইসলাম। ওপর পক্ষে রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন। আধিপত্য নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ দ্বন্দ্বের জেরে গত ১ এপ্রিল রবিউল ইসলাম নামের জোড়াপুকুরিয়া এলাকার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। দুই পক্ষের দ্বন্দ্বের জেরেই লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত লুৎফর খবির উদ্দিনের সমর্থক।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, ওই গ্রামে রাজনৈতিক দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরেই এ ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শায় বারোমাসি আম চাষে সফল নূর ইসলাম
Next Article পাইকগাছায় নবঘোষিত পৌর বিএনপির আহবায়ক কমিটি সংবর্ধিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
ঝিনাইদাহ

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
ঝিনাইদাহ

শৈলকুপায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?