By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

Last updated: 2023/01/26 at 11:12 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার ঝাউদিয়া ও হাবিবপুর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

স্থানীয়রা জানান, ঝাউদিয়া গ্রামের পেঁয়াজের জমিতে পানি (সেচ) দেয়া হচ্ছিল। এসময় পানি গড়িয়ে হাবিবপুর গ্রামের এক চাষির পেঁয়াজের জমিতে ঢোকে। এ নিয়ে মেয়র গ্রুপ সমর্থিত হাবিবপুর গ্রামের আব্বাস আলী মোল্লার ছেলে আবু তালেব ও আবু জাফর মোল্লাসহ তাদের লোকজনের সাথে ইকু সিকদার সমর্থিত ঝাউদিয়া গ্রামের আব্দুল আলী মিয়ার ছেলে আজিজুল, আলমগীর হোসেন ও সাজ্জাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ ঢাল, রামদা, লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আজিজুল, সাজ্জাদ, মিনারুল ইসলাম, কুতুব উদ্দিন, বাবু ,শিপন মিয়া, আবু তালেব, আবু জাফর, সোমেদ মোল্লা, আসাদুজ্জামান ও সোহাগ হোসেনসহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে ১৬ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি  শান্ত আছে। এখনও এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় ৯ কয়লার চুল্লি উচ্ছেদ
Next Article বটিয়াঘাটায় মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?