By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৬
ঝিনাইদাহ

ঝিনাইদহে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৬

Last updated: 2023/02/23 at 2:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপি ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি মাহাতাব উদ্দিন কলেজের “শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগ এবং বিএনপির নেতাকর্মীরা কলেজ গেইটের এলাকায় মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই পক্ষেও কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চলে ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগকর্মী ইরফান রাজা রুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যরা ক্লিনিকে চিকিৎসা নেয়। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম বলেন, আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিত ভাবেই আগে থেকে লাঠি সোটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় কালীগঞ্জ বিএনপি নেতাকর্মীরা কাঁচাবাজার এলাকায় ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে একা পেয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। একটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। তারা প্রশাসনের আয়োজনে বের হওয়া শোভাযাত্রায়ও হামলা করে বলে অভিযোগ করেন মেয়র। তবে পাল্টা অভিযোগ করে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম বলেন, শ্রদ্ধা জানানো শেষে কলেজের বাইরে দলীয় নেতা কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে পিছন থেকে আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে এ সময় আমাদের নেতা-কর্মিরা প্রতিরোধ করে। সেসময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আসা রোগীদের মধ্যে রুকুর শরীরে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে অস্ত্রসহ ৪ দস্যু আটক
Next Article ধর্ষণ মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 seconds ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে কেয়াবুনিয়া খাল এলাকায় শিকারীর ফাঁদ থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
ঝিনাইদাহ

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
ঝিনাইদাহ

শৈলকুপায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?