By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহে বেড়েছে ড্রাগন ফলের চাষ, ক্ষতিকর টনিক ব্যবহার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহে বেড়েছে ড্রাগন ফলের চাষ, ক্ষতিকর টনিক ব্যবহার
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

ঝিনাইদহে বেড়েছে ড্রাগন ফলের চাষ, ক্ষতিকর টনিক ব্যবহার

Last updated: 2023/04/19 at 2:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঝিনাইদহ প্রতিনিধি : কম খরচে বেশি লাভ হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় বেড়েছে ড্রাগন ফলের চাষ। এই ফলের চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে চাষ করছেন চাষিরা। এরই মধ্যে কোনও কোনও চাষি ড্রাগন চাষে ক্ষতিকর টনিক ব্যবহার করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বহু গুণে গুণান্বিত পুষ্টিকর ড্রাগন ফলের গাছ ক্যাকটাস জাতীয়, লতানো। তাই এই গাছ খুঁটির সঙ্গে বেঁধে দিতে হয়। একটি খুঁটিতে চার থেকে পাঁচটি ড্রাগন চারা দেওয়া যায়। এই ফল চাষে ক্ষতিকর টনিক ব্যবহার করতে নিষেধ করেছেন কৃষি কর্মকর্তারা। কারণ ক্ষতিকর টনিক ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন তারা। কৃষকরা জানিয়েছেন, চাষ পদ্ধতি সহজ, বেশি সময় ধরে ফল পাওয়া এবং অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে ড্রাগন ফলের চাষ। কিন্তু একশ্রেণির চাষিরা অধিক মুনাফার লোভে অনুমোদনহীন ড্রাগন টনিক ব্যবহার করে স্বাদহীন অধিক ওজনের ফল উৎপাদন করছেন। এতে বাজারে বিরূপ প্রভাব পড়ছে। এসব ফল কিনে ঠকছেন ক্রেতারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত মৌসুমে জেলায় ৮৬২ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল ১৯ হাজার ২২১ মেট্রিক টন। হেক্টর প্রতি ফলন ছিল ২২ দশমিক ৩০ মেট্রিক টন। এর আগের মৌসুমে ২৫১ হেক্টর জমিতে চাষ হয়েছিল। চলতি মৌসুমে এক হাজারের বেশি জমিতে চাষ হয়েছে। চাষে জড়িত কয়েক হাজার কৃষক। এরই মধ্যে গাছে ফুল এসেছে। আগামী ২৫-৩০ দিনের মধ্যে বাজারে উঠবে ফল। কিন্তু ক্ষতিকর টনিক ব্যবহারের ফলে মানুষজন এই ফল থেকে মুখ ফিরিয়ে নিলে বেকার হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। কয়েকজন ড্রাগন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, কোনও কোনও চাষি অধিক মুনাফার আশায় ড্রাগন টনিক ব্যবহার করছেন। এতে ফলের আকার ও ওজন বেড়ে যায়, রঙ পরিবর্তন হয়। প্রাকৃতিকভাবে পাকা ফলের রঙ লাল হলেও টনিক ব্যবহৃত ফল লাল-সবুজ হয়। টনিক ব্যবহৃত ফলে স্বাভাবিক স্বাদ থাকে না।
কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রবিউল ইসলাম বলেন, ‘লাল-সবুজ ড্রাগন ফলের স্বাদ লাল রঙয়ের ড্রাগনের মতো নয়। লাল-সবুজ ড্রাগনের ভেতরে শক্ত শক্ত কুণ্ডলী আকার হয়ে থাকে। চিকিৎসক আমার ছেলের হজমের সমস্যা দূর করতে ড্রাগন খাওয়াতে বলেছেন। কিন্তু ক্ষতিকর টনিকের কারণে ড্রাগন খাওয়াতে ভয় পাচ্ছি।’ কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের ড্রাগন চাষি কবিরুস সোবহান বলেন, ‘কোনও কোনও চাষি ড্রাগনে ক্ষতিকর টনিক ব্যবহার করছেন। এতে ড্রাগন চাষে ধস নামার শঙ্কা আছে। কারণ মানুষজন এসব ফল খেয়ে প্রতারিত হলে মুখ ফিরিয়ে নেবে। ড্রাগনে ক্ষতিকর টনিক ব্যবহার বন্ধে কৃষি বিভাগের সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
ড্রাগনে টনিক ব্যবহার মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আজগর আলী। তিনি বলেন, ‘আমরা চাষিদের টনিক ব্যবহারে নিরুৎসাহিত করছি। এরপরও যদি তারা টনিক ব্যবহার বন্ধ না করেন তাহলে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দিয়ে তথ্য সংগ্রহ করে কঠোর ব্যবস্থা নেবো। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দণ্ড-জরিমানার ব্যবস্থা করা হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট April 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিলা ও জয়মনি ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে মোংলা বন্দরের ঈদ উপহার বিতরণ
Next Article লোহাগড়ায় সংখ্যালঘু পরিবারকে ভিটে ছাড়ার অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?