By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঝিনাইদহ সীমান্তে চার মাসে বিজিবির হাতে আটক ৯৫০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহ সীমান্তে চার মাসে বিজিবির হাতে আটক ৯৫০
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

ঝিনাইদহ সীমান্তে চার মাসে বিজিবির হাতে আটক ৯৫০

Last updated: 2024/12/01 at 12:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্টের পর থেকে গত চার মাসে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি’র হাতে আটক হয়েছে ৯৫০ জন। অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক হন সবাই। আটকদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক এক মন্ত্রী, এমপি, ছাত্রলীগ ক্যাডার, জেল পলাতক আসামী, বিদ্রোহী আনসার সদস্যও রয়েছেন। আটকদের মধ্যে রয়েছে ভারতীয় ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজন।
শনিবার মহেশপুর বিজিবি ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি’র মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্টের পরে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একটি সংঘবদ্ধ গ্রুপ। এদের মধ্যে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী সাধন চন্দ্র চন্দ, সাবেক এক এমপি ও তিন ছাত্রলীগ ক্যাডারও ছিলেন।
এ ছাড়া সচিবালয়ে বিদ্রোহে নেতৃত্ব দেয়া এক আনসার সদস্যও মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন। বিগত তিন মাসে এ নিয়ে নারী, শিশুসহ আটক হয়েছেন অন্তত ৮৫৫ জন।
অপরদিকে বাংলাদেশি নাগরিক ছাড়াও গত চার মাসে মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় পুলিশ সদস্যসহ মোট ২৮ জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এছাড়া একই সীমান্ত থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা নাগরিক আটক করে বিজিবি সদস্যরা।
এদিকে গত ২৪ ঘন্টায় মহেশপুর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি টিম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। শুক্রবার রাত ও শনিবার উপজেলার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় রাতভর এ অভিযান চালানো হয়। এসময় অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৪৭ জনকে আটক করে বিজিবি। আটকদের সবাই বাংলাদেশের নাগরিক।
আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। এর মধ্যে ১২ জন নারী, ১৬ জন শিশু ও ১৯ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ রয়েছেন। এদের সবাই অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি’র সূত্র বলছে, উপজেলার সীমান্তবর্তী পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড়, মাটিলা, খোসালপুর, এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করেছে বিজিবি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Next Article ভারত ও শ্রীলঙ্কায় ফিনজালের তাণ্ডবে নিহত ১৮
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?