By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাসের জাহেদী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাসের জাহেদী
ঝিনাইদাহ

ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাসের জাহেদী

Last updated: 2025/11/11 at 2:19 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিল্পপতি ও বাফুফের বর্তমান সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহের প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার জ্যেষ্ঠ সন্তান। তিনি রেডিয়েন্ট গ্রুপ ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সক্রিয়তায় ঝিনাইদহ-২ আসনটি বর্তমানে আলোচিত।
এ আসনে জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামজিক কর্মকাণ্ড ও ক্রীড়া সংস্থায় নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নেতৃত্ব দেওয়ার ঘটনায় তিনি এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এদিকে নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে অনেকে আওয়ামী ঘরানার বললেও এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মতভেদ রয়েছে।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ‘নাসের শাহরিয়ার জাহেদী মহুল সাহেবকে তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত এমপি আব্দুল হাই অনেকটা জোর করেই আওয়ামী লীগে নাম লিখিয়েছিলেন। তবে মহুল সাহেব দলীয় কোনো কার্যক্রমে অংশ নিতেন না।’
আসাদুজ্জামান আরো বলেন, ‘২০২২ সালে পৌরসভা নির্বাচনে মহুল সাহেবের ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেসময় আমাদের দলের একাংশের নেতাকর্মীরা তার বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।
এ ছাড়া তার দুই ছোট ভাইয়ের ওপর হামলা করে গুরুতর আহত করা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ২০২২ সালের জুন মাসেই দল থেকে পদত্যাগ করেন।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে নাসেরের প্রার্থী হওয়ার খবরে তার সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জন্মভূমি ডেস্ক November 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল!
Next Article এক লাফে যত বাড়বে সয়াবিন তেলের দাম
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
ঝিনাইদাহ

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
ঝিনাইদাহ

শৈলকুপায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?