By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু

Last updated: 2025/02/03 at 2:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই পর্বে অংশগ্রহণ করছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের তাবলীগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বাদ ফজর আম বয়ানের কথা থাকলেও পরে তা মজলিসে শূরার মাধ্যমে একটু সূচি পরিবর্তন করা হয়েছে। এখন কোনো বয়ান হচ্ছে না। সকাল ১০টায় নজমের জামায়াতের সাথীদের উদ্দেশ্যে বয়ান হবে। বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ হোসাইন।
এই ধাপে অংশগ্রহণ করছেন যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করবে মোট ৪০টি খিত্তায়। প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং আজ মাগরিবের আগেই তা সম্পন্ন করে। মাঠে ইতোমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন।
এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, এবার ইজতেমায় পোশাকধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য থাকবে। ময়দান এলাকায় র‌্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে। সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি। এছাড়া ১৬টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখা হচ্ছে। ১৫টি সাব কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে, সাব কন্ট্রোল কক্ষে যেকোনো রিপোর্ট করলে দ্রুত ব্যবস্থা নিতে পারব।
তিনি বলেন, পুরো মাঠ ৩৩৫টি সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে, ৩৫টি রুফটফ, স্থির ব্রিগেড ৫৩টি, ২০টি মোবাইল পার্টি সার্বক্ষণিক ডিউটিতে থাকছে, ২০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে যেন কোনো দুষ্কৃতকারী ময়দানে প্রবেশ করতে না পারে।
নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, পাঁচটি সেক্টরে ভাগ করে নিরাপত্তাকে সাজানো হয়েছে। র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, জেলা প্রশাসক, সিটি করপোরেশন, সড়ক জনপথ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে স্টেশন রোডসহ ময়দানের চারপাশে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আফজাল হোসেন বলেন, টঙ্গী হাসপাতালকে ইজতেমার জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ ও একটি হৃদ্‌রোগ ইউনিট, একটি বক্ষব্যাধি ইউনিট, অ্যাজমা ইউনিট, ট্রমা ইউনিট, অর্থোপেডিক ইউনিট ও বার্ন ইউনিট, ১৫টি স্যানিটেশন টিম এবং ২৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।
দ্বিতীয় পর্ব ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আটদিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থীদের ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
Next Article আনিসুল, সালমান, দীপুসহ আটজন ফের রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?