By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে যেভাবে এবং যেসব চ্যানেলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে যেভাবে এবং যেসব চ্যানেলে
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে যেভাবে এবং যেসব চ্যানেলে

Last updated: 2024/05/31 at 7:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : মাঝখানে আর মাত্র এক দিন, এরপরই পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। শনিবার (১ জুন) ২০ দলের ৫৫ ম্যাচের এই মহাযজ্ঞ দেখতে মুখিয়ে রয়েছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। চার-ছ্ক্কার এই টুর্নামেন্ট কীভাবে দর্শকরা দেখবেন তা নিয়েও আলোচনা কম নেই। এরই মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা ঘরে বসে কীভাবে, কোন টিভি চ্যানেল ও অ্যাপে খেলা দেখার সুযোগ পাচ্ছেন তা প্রকাশ করেছে আইসিসি।

আগের আট বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ। কারণ- এতোবড় পরিসরে কখনো কোনো বিশ্বকাপের আয়োজন করেনি আইসিসি। এর আগে, একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন হলেও অনুষ্ঠিত হয়নি এতো ম্যাচ। প্রথমবার ২০ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বেড়েছে।

জেনে নেয়া যাক, কোন দেশে কোন চ্যানেল এবং অ্যাপে দেখা যাবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। উপমহাদেশে বিশ্বকাপ খেলার ফিড সরবরাহ করবে ডিজনি। ভারতের স্টার স্পোর্টস ও হটস্টারে দেখা যাবে খেলা। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টসের পাশাপাশি মাইকো-তামাশা অ্যাপেও ম্যাচগুলো দেখা যাবে।

শ্রীলঙ্কায় দেখা যাবে টিভি ওয়ান, সিরাসা ও শক্তি টিভিতে। আর বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায়। এছাড়াও অনলাইনে টফি অ্যাপে দেখতে পারবেন বাংলাদেশি সমর্থকরা। এছাড়াও বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচও দেখা যাবে টিভিতে।

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে খেলা দেখা যাবে উইলো টিভিতে। একই টিভিতে প্রতিবেশী কানাডার দর্শকরাও খেলা দেখার সুযোগ পাবেন। বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখাবে ইএসপিএন ক্যারাবিয়ান চ্যানেলে। এছাড়া ইএসপিএন প্লে ক্যারাবিয়ান অ্যাপেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ইংল্যান্ডের দর্শকদের জন্য খেলা সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্কাইগো, নাউ এবং স্কাই স্পোর্টস অ্যাপে। নর্দান আয়ারল্যান্ডেও দেখা যাবে স্কাই স্পোর্টস টিভির পাশাপাশি এসব অ্যাপে।

অবাক করার মতো বিষয় অস্ট্রেলিয়ায় কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বিশ্বকাপের ম্যাচ। ভক্তদের খেলা দেখতে হবে প্রাইম ভিডিওর ওয়েবসাইট ও অ্যাপে। নিউজিল্যান্ডের দর্শকরা খেলা দেখতে পারবেন স্কাই স্পোর্টসের মাধ্যমে।

দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও নামিবিয়ায় সম্প্রচার করবে সুপার স্পোর্টস টিভি চ্যানেল। পাশাপাশি তাদের অ্যাপেও দেখানো হবে খেলাগুলো। এছাড়া আইসিসির অফিসিয়াল টিভি icc.tv-তে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের ৮০টি অঞ্চল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। নির্বিঘ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে এবং যেসব চ্যানেলে দেখা যাবে

মাঝখানে আর মাত্র এক দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের ৫৫ ম্যাচের এই মহাযজ্ঞ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। চার-ছ্ক্কার এই টুর্নামেন্ট কীভাবে দর্শকরা দেখবেন তা নিয়েও আলোচনা কম নেই। এরই মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা ঘরে বসে কীভাবে, কোন টিভি চ্যানেল ও অ্যাপে খেলা দেখার সুযোগ পাচ্ছেন তা প্রকাশ করেছে আইসিসি।

আগের আট বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ। কারণ- এতোবড় পরিসরে কখনো কোনো বিশ্বকাপের আয়োজন করেনি আইসিসি। এর আগে, একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন হলেও অনুষ্ঠিত হয়নি এতো ম্যাচ। প্রথমবার ২০ দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বেড়েছে।

জেনে নেয়া যাক, কোন দেশে কোন চ্যানেল এবং অ্যাপে দেখা যাবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। উপমহাদেশে বিশ্বকাপ খেলার ফিড সরবরাহ করবে ডিজনি। ভারতের স্টার স্পোর্টস ও হটস্টারে দেখা যাবে খেলা। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টসের পাশাপাশি মাইকো-তামাশা অ্যাপেও ম্যাচগুলো দেখা যাবে।

শ্রীলঙ্কায় দেখা যাবে টিভি ওয়ান, সিরাসা ও শক্তি টিভিতে। আর বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায়। এছাড়াও অনলাইনে টফি অ্যাপে দেখতে পারবেন বাংলাদেশি সমর্থকরা। এছাড়াও বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচও দেখা যাবে টিভিতে।

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে খেলা দেখা যাবে উইলো টিভিতে। একই টিভিতে প্রতিবেশী কানাডার দর্শকরাও খেলা দেখার সুযোগ পাবেন। বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখাবে ইএসপিএন ক্যারিবিয়ান চ্যানেলে। এছাড়া ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ইংল্যান্ডের দর্শকদের জন্য খেলা সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্কাইগো, নাউ এবং স্কাই স্পোর্টস অ্যাপে। নর্দান আয়ারল্যান্ডেও দেখা যাবে স্কাই স্পোর্টস টিভির পাশাপাশি এসব অ্যাপে।

অবাক করার মতো বিষয় অস্ট্রেলিয়ায় কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না বিশ্বকাপের ম্যাচ। ভক্তদের খেলা দেখতে হবে প্রাইম ভিডিওর ওয়েবসাইট ও অ্যাপে। নিউজিল্যান্ডের দর্শকরা খেলা দেখতে পারবেন স্কাই স্পোর্টসের মাধ্যমে।

দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও নামিবিয়ায় সম্প্রচার করবে সুপার স্পোর্টস টিভি চ্যানেল। পাশাপাশি তাদের অ্যাপেও দেখানো হবে খেলাগুলো। এছাড়া আইসিসির অফিসিয়াল টিভি icc.tv-তে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের ৮০টি অঞ্চল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এমপি আনার হত্যায় আরও ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-শিলাস্তি
Next Article রোহিঙ্গাদের ফেরাতে না পারলে যে শঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?