By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টেকসই গণতন্ত্র না হলে মানুষ আবারো রাস্তায় নামবে: বদিউল আলম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টেকসই গণতন্ত্র না হলে মানুষ আবারো রাস্তায় নামবে: বদিউল আলম
জাতীয়

টেকসই গণতন্ত্র না হলে মানুষ আবারো রাস্তায় নামবে: বদিউল আলম

Last updated: 2025/11/30 at 2:08 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবারো রাস্তায় নামবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে।
রোববার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সুজন সম্পাদক। ভয়েস নেটওয়ার্ক নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।
বদিউল আলম বলেন, ‘বাংলাদেশের নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত। এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে যেই লাউ সেই কদুই থাকবে।’
প্রার্থীদের হলফনামার বিষয়ে সুজন সম্পাদক বলেন, ‘প্রার্থীদের হলফনামা যাচাই-বাছাই ও দলগুলোর আয়-ব্যয় তথা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে কোনো পরিবর্তনই আসবে না। নাগরিক সমাজ গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণতান্ত্রিক উত্তরণে।’
নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারে কমিশন প্রয়োজনীয় অনেক সুপারিশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুপারিশের অনেক কিছুই উপেক্ষিত থেকে গেছে।’
বদিউল আলম বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে যেন নাগরিকদের অধিকার খর্ব করতে না পারে সেজন্যই অনেক সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। রাজনীতি এখন একটা ব্যবসায়িক কার্যক্রমে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত। দুর্বৃত্তায়ন বন্ধে এই বিষয়ে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। আর টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’
টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।’

জন্মভূমি ডেস্ক November 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় আদালতে সামনে দু’জনকে গুলি ও কুপিয়ে হত্যা
Next Article দেশে ফিরতে তারেক রহমানের বাধা কোথায়?
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?