By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টেকসই ভবিষ্যতের লক্ষ্যে খুলনায় পরিবেশ বিষয়ক গোলটেবিল বৈঠক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > টেকসই ভবিষ্যতের লক্ষ্যে খুলনায় পরিবেশ বিষয়ক গোলটেবিল বৈঠক
খুলনা

টেকসই ভবিষ্যতের লক্ষ্যে খুলনায় পরিবেশ বিষয়ক গোলটেবিল বৈঠক

Last updated: 2025/11/01 at 1:45 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

খুবি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি ও নির্মল বায়ু বিষয়ে তরুণদের সম্পৃক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী গোলটেবিল বৈঠক ও নীতিনির্ধারণী আলোচনা সভা।

গত বৃহস্পতিবার দিনব্যাপী খুলনার হোটেল সিটি ইন লিমিটেডে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন ও ক্লিন (পরিষ্কার বায়ু উদ্যোগ) এর সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্য আর্থ’।

এছাড়াও প্ল্যাটফর্ম পার্টনার হিসেবে সহযোগিতা প্রদান করে এলএসএস, আইবিডিএফ, ইকো নেটওয়ার্ক, বিএনএসকে, মিশন সেভ বাংলাদেশ, ইয়ুথনেট এবং উই ক্যান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী এ.বি.এম. মহিউদ্দিন, যিনি “খুলনার বায়ুমণ্ডলীয় দূষণ: বায়ু দূষণ” শীর্ষক উপস্থাপনার মাধ্যমে খুলনা অঞ্চলের বায়ু দূষণের বর্তমান অবস্থা, কারণ, প্রভাব ও সম্ভাব্য সমাধান নিয়ে বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন।

তার আলোচনায় তিনি সুন্দরবনের পরিবেশগত ভূমিকা, বায়ুদূষণের প্রভাব, প্রধান দূষণকারী উপাদান, বাস্তবায়ন কৌশল, বায়ুর মান ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ, নিঃসরণ তালিকা প্রস্তুতি এবং বায়ুর মান নিরূপণ মডেল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি বলেন, “খুলনা অঞ্চলে শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা বায়ুদূষণের প্রধান উৎস। এগুলোর যথাযথ নিয়ন্ত্রণ না হলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।”

তার বক্তব্য শেষে উপস্থিত প্রতিনিধিদের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও পর্যবেক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা অঞ্চলের বায়ুদূষণের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা, খুলনা সিটি কর্পোরেশন, বিদ্যুৎ অফিস খুলনা-৪-এর সদস্যবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. হাসিবুল হাসান। এছাড়াও বিভিন্ন কলেজ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান দ্য আর্থ-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ, গবেষক ও নীতিনির্ধারকদের সম্পৃক্ত করে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সম্ভাবনা অন্বেষণ করা এবং ‘পরিষ্কার বায়ু আইন’ প্রণয়নের দাবিকে জোরদার করা।” তিনি আরও বলেন, “দ্যা আর্থ দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের সম্পৃক্ত করে নবায়নযোগ্য শক্তি ও নির্মল বায়ু বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে, যা ভবিষ্যতে টেকসই উন্নয়নের পথে বড় ভূমিকা রাখবে।”

জন্মভূমি ডেস্ক November 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় সমবায় দিবস পালিত
Next Article খুলনায় নতুন কারাগার চালু, কয়েদিদের ফুল দিয়ে বরণ
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?