By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল মালয়েশিয়া, গ্রেফতার ৫০
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল মালয়েশিয়া, গ্রেফতার ৫০
আন্তর্জাতিক

‘ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে উত্তাল মালয়েশিয়া, গ্রেফতার ৫০

Last updated: 2025/10/26 at 4:06 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে ঘিরে অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে শনিবার (২৫ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে স্লোগান দেন।
পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, যা মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটি চেকপয়েন্টে তাদের গ্রেফতার করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়।
এর আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘Go Home Trump’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২৭ সেপ্টেম্বর ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।
এরই মধ্যে আজ পুলিশ আবারও আয়োজকদের সতর্ক করেছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুমোদিত নয়।
কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস জানান, গোয়েন্দা তথ্য ও যৌথ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই স্থানটিকে অনুপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক October 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে : সেনাপ্রধান
Next Article ১৫ দিনেও সন্ধান মেলেনি হাফেজি পড়ুয়া রিজভীর
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?