By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঠান্ডাবাহিত রোগীর সংখ্যা বাড়ছে: তিনদিনে খুলনার হাসপাতালে ১৪০০ শিশু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ঠান্ডাবাহিত রোগীর সংখ্যা বাড়ছে: তিনদিনে খুলনার হাসপাতালে ১৪০০ শিশু
খুলনা

ঠান্ডাবাহিত রোগীর সংখ্যা বাড়ছে: তিনদিনে খুলনার হাসপাতালে ১৪০০ শিশু

Last updated: 2026/01/07 at 1:32 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া :  তীব্র শীতে অতিরিক্ত ঠান্ডার কারণে খুলনাসহ আশপাশের জেলাগুলো পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত তিনদিনে ১ হাজার ৪০০ জন শিশু খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের হাসপাতালে ভর্তি রেখে বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের শয্যা সংকট থাকায় খুলনার বিভিন্ন সরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্র জানায়, গত তিন  দিনে শৈত্য প্রবাহের কারণে বিভাগের ১০ জেলা থেকে পানিবাহিত ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এ সময়ে  বর্হি বিভাগে ১ হাজার ৪০০ জন বর্হি বিভাগে চিকিৎসা সেবা নিয়েছে। ঠান্ডা জনিত কারণে আক্রান্ত হয়ে ৬৮ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের অধিকাংশ শিশুরা  জ¦র, সর্দি-কাশি, কোল্ড ডায়ারিয়া, পেটের পীড়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেশী।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে কথা হয় বাগেরহাটের নুরুন্নাহারের সাথে। তিন বছরের শিশু হায়দার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত তিনদিন ধরে শীত জেকে বসেছে।

তিনি বলেন, বাড়িতে শিশুরা খুব দুষ্টমি করে। এ ঠান্ডায় পায়ে স্যান্ডেল না দিয়ে খালি পায়ে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। রাতে গায়ে কম্বলও রাখে না। গত রোববার হঠাৎ জ¦র ও সাথে কাশি শুরু হয়। স্থানীয় চিকিৎসকের শরনাপন্ন হয়ে কমেনি। পরে খুলনায় এসে শিশু চিকিৎসক ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম হায়দার নিউমোনিয়ায় আক্রান্ত। পরবর্তীতে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরমর্শ দিলে আজ মঙ্গলবার সকালে তাকে এখানে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে। প্রথমে এখানে সিট পেতে সমস্যা হলেও পরবর্তীতে তা পাওয়া যায়।

যশোরের অভয়নগর উপজেলার সিফাতের মা সুমি বেগম জানান, আমার ছেলে বৃহস্পতিবার রাতে কোল্ড ডায়ারিয়ায় আক্রান্ত হয়। ওই রাতে উপজেলার স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করি। কিন্তু সেখানে তার চিকিৎসার উন্নতি না হওয়ায় গত শনিবার সকালে খুলনা বিভাগীয় শিশু হাসপাতালে নিয়ে আসলে এখানকার চিকিৎসক তাকে ভর্তি করানোর কথা বলে। ছেলের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তেরখাদা উপজেলা থেকে তিন মাসের শিশু সন্তানকে নিয়ে এসেছেন রাফেজা বেগম। তিনি বলেন, জ¦র, সর্দি-কাশি হচ্ছে তার ছেলের। বর্হি বিভাগে ডাক্তার দেখাবো। অবস্থা খারাপ হলে ভর্তি করাবো।

খুলনা শিশু হাসপাতালের বর্হিবিভাকে গিয়ে দেখা যায়, সেখানে ৫০ এর উপরে শিশু নিয়ে বসে আছেন মায়েরা। এসব শিশুরা ঠান্ডাবাহিত রোগ নিয়েই ডাক্তার দেখাতে এসেছেন।

জানতে চাইলে খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডালিয়া বেগম বলেন, গত তিনদিনে খুলনায় প্রচন্ড শীত পড়েছে। এ সময় হাসপাতালের বর্হি বিভাগে শিশুরা চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪০০ জন। ঠান্ডা জনিত ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ১৯৫ জন শিশু ভর্তি হয়েছে।

এই চিকিৎসক বলেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা সব রোগীদের ভর্তি করাতে পারছি না। হাসপাতালে শস্যা সংখ্যা কম থাকায় অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বিভিন্ন ক্লিনিকে যাচ্ছেন।

জানতে চাইলে এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে কেবিনের সংখ্যা ৩৬ টি এবং সাধারণ বেডের সংখ্যা ২৭০ টি। রোগীতে পরিপূর্ণ রয়েছে হাসপাতালটি। বার্হি বিভাগে রোগীর সংখ্যা একটু বেড়েছে। কিন্তু জ¦র, সদি-কশি, নিউমোনিয়া এবং ডায়ারিয়া রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলার রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসছে।

এই কর্মকর্তা বলেন, শয্য যদি খালি থাকে তাহলে রোগীদের ভর্তি করা হয়। আর খালি না থাকলে তাদের সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তির জন্য পরামর্শ দেওয়া হয়। যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, পিরোজপুর ও গোপালগঞ্জ থেকে চিকিৎসা সেবা নিতে রোগীরা এখানে আসছে বলে তিনি জানান।

জন্মভূমি ডেস্ক January 7, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
Next Article এক বছরে খুলনার নদী-খাল থেকে ৪৮ লাশ উদ্ধার
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?