By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঠেকানো যাচ্ছে না বন্যপ্রাণী পাচার ও হরিণ শিকার!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ঠেকানো যাচ্ছে না বন্যপ্রাণী পাচার ও হরিণ শিকার!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঠেকানো যাচ্ছে না বন্যপ্রাণী পাচার ও হরিণ শিকার!

Last updated: 2025/03/08 at 3:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

শ্যামনগর প্রতিনিধি : দেশে বন্যপ্রাণী পাচার থামছেই না। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে সুন্দরবনে হরিণ শিকারের সংখ্যাও। শুধু হরিণ নয়, প্রতি বছর দেশে চার হাজারের বেশি বন্যপ্রাণী শিকার বা পাচার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধে দরকার সংশ্লিষ্ট দফতরগুলোর আরও সক্রিয় ভূমিকা।
সুন্দরবনের হরিণ ও পাখি।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউনিএন) ২০২৩ সালের গবেষণা তথ্য বলছে, সুন্দরবনে হরিণ, বানর, শুকরসহ পাঁচ ধরনের বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। তবে আশঙ্কার কথা সাম্প্রতিক সময়ে বেড়েছে হরিণ শিকার বা পাচারও। সুন্দরবনের ভিতরে ফাঁদ দিয়ে হরিণ শিকার এখন অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, গত এক বছরে ১০ হাজার মিটারের বেশি হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়েছে, যা বাস্তব সংখ্যা থেকে অনেক কম।এসব হরিণের মাংস আবার বন সংলগ্ন বিভিন্ন এলাকায় হরহামেশাই বিক্রি হচ্ছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় স্থানীয় বাজারেও হরিণের মাংস বিক্রি হয় হরহামেশাই। এমনকি গরু কিংবা খাসির মাংস থেকে কম মূল্যে বিক্রি হয় হরিণের মাংস।

স্থানীয়দের অভিযোগ, শিকারীদের ধরতে সুন্দরবনে বন বিভাগের নিয়মিত টহল থাকলেও অদৃশ্য কারণে হরিণ শিকার কমছে না। বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে, আবার কখনও তাদের চোখ ফাঁকি দিয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করা হয়।

সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, জেলেদের একটি বড় অংশ হরিণ শিকারের সঙ্গে জড়িত। যারা হরিণ শিকার করে তারা একসঙ্গে ১০/১২টা করে হরিণ নিয়ে আসে। বন বিভাগের লোক মাঝে মধ্যে ধাওয়া দিলেও তাদের অপরাধ থামানো যায় না। হরিণ শিকার রোধে সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে সুন্দরবন বন বিভাগকে তৎপরতা বাড়াতে নির্দেশনাও দেয়া হয়েছে।

শুধু হরিণ নয়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য বলছে, সারা দেশে গড়ে প্রতি বছর চার হাজারেরও বেশী বন্যপ্রাণী পাচার বা শিকার হয়। সবশেষে জানুয়ারি মাসে পাচার বা শিকারের সময় ৪৫৮টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রানী দমন ইউনিট। ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১৬৫৬টি। যার মধ্যে ৮৭০টি বিশেষ ধরনের কাছিম রয়েছে।

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদ পাতা হয়েছে।
এদিকে বন্যপ্রাণী নিয়ে কাজ করা আরেক সংস্থা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি অব বাংলাদেশের গবষেণা বলছে, বন্য প্রাণীর মধ্যে সবচে বেশি ৩৫ শতাংশ পাচার বা শিকার হয় বিভিন্ন প্রজাতির পাখি। এরপর ২৮ শতাংশ স্তন্যপায়ী প্রাণী। আর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সব থেকে বেশি শিকার হয় সুন্দরবনের হরিণ।বিশেষজ্ঞরা বলছেন, বাঘের খাদ্য হিসেবে বিবেচিত হরিণ শিকার এখনই প্রতিরোধ করা না গেলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খল নষ্ট হবে, যা পুরো সুন্দরবনের ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলবে। এজন্য সংশ্লিষ্ট সব দফতরের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, ‘সাম্প্রতিক সময়ে সুন্দরবনের ভেতরে হরিণ শিকারের খবর খুবই উদ্বেগজনক। আশঙ্কাজনক হারে হরিণ নিধন বেড়েছে। এভাবে হরিণ নিধন চলতে থাকলে বাঘের খাদ্য সংকট দেখা দেবে। যা সুন্দরনের পুরো ইকোসিস্টেমের ওপরই প্রভাব ফেলবে। এ জন্য হরিণ শিকারীদের আইনের আওতায় আনতে আইনের প্রয়োগ আরও জোরদার করতে হবে।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের গবেষণা দলের সদস্য মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বন বিভাগের সাম্প্রতিক জরিপে দেখা গেছে সুন্দরবনে আগের তুলনায় বেড়েছে বাঘের সংখ্যা। এরও আগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের তত্ত্বাধায়নে সুন্দরবনে বন্যপ্রাণীর ওপর জরিপ চালায়। ২০২৩ সালের সেই জরিপে দেখা যায়, সুন্দরবনে চিত্রা হরিণ, বানর, বন্য শূকর, সজারুসহ বেশ কয়েক জাতের বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে। বাঘ বা এই বন্য প্রাণীর সংখ্যা ধরে রাখতে বণ্য প্রাণী সংরক্ষণ খুবই জরুরি। এরই মধ্যে বনবিভাগ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ করা না গেলে সুন্দরবনের ওপর বড় ধরনের প্রভাব পড়বে।

এদিকে সবশেষ এক বছরে সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ১০ হাজারের বেশি হরিণ ধরা রশি বা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এক বছরে কয়েক হাজার কেজি হরিণের কাঁচা মাংসও উদ্ধার হয়েছে। এসব ঘটনায় ১৩২ জন আসামি করে ৪০টির মতো মামলা হয়েছে। তবে বন বিভাগ গেল এক বছরের ঘটনায় মাত্র ৩২ জনকে গ্রেফতার করতে পেরেছে। যদিও বন বিভাগের দাবি, হরিণসহ বন্যপ্রাণী পাচার রোধে কার্যক্রম জোরদার করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, ‘সুন্দরবনের হরিণ শিকার বা পাচার রোধে কার্যক্রম আগের তুলনায় জোরদার করা হয়েছে। বনের ভিতর টহল বাড়ানো হয়েছে। এছাড়া সুন্দবন সংলগ্ন এলাকায় এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত উঠান বৈঠক করে থাকি। আশা করছি, সামনের দিনগুলোতে এ ধরনের অপরাধ অনেকটা কমে আসবে।’

সুন্দরবনে প্রায় ৩৭৫ প্রজাতির বণ্যপ্রানী রয়েছে। এর মধ্যে ৩০০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ ও ৮ প্রজাতির উভচর।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল বন্ধ, শ্রমিক দিবসে ৪ হাজার শ্রমিকের কান্না
Next Article কলারোয়ায় সরকারিভাবে ধান চাইল সংগ্রহ উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 2 hours ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 2 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?