By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডিএমপির বিতর্কিত কর্মকর্তা বিপ্লব ও মেহেদী বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ডিএমপির বিতর্কিত কর্মকর্তা বিপ্লব ও মেহেদী বরখাস্ত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ডিএমপির বিতর্কিত কর্মকর্তা বিপ্লব ও মেহেদী বরখাস্ত

Last updated: 2025/02/24 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত ও বিতর্কিত দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে অন্তর্বর্তী সরকার। তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, গত ৬ আগস্ট থেকে ডিএমপির দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত করেননি। এ কারণে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে ডিএমপির দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত করেননি। এ কারণে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
প্রসঙ্গত, আওয়ামী লীগের আস্থাভাজন ও ঘনিষ্ঠ পুলিশের আলোচিত এই দুই কর্মকর্তা দীর্ঘদিন ডিএমপিতে কর্মরত ছিলেন। অল্প সময়ের জন্য ঢাকার বাইরে গেলেও তাদের আবার পদায়ন করা হয় ডিএমপিতে। বিরোধী দলের আন্দোলন দমানোর ক্ষেত্রে তারা উভয়েই সক্রিয় ছিলেন। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে কিল-ঘুষি মেরে আলোচিত ও বিতর্কিত হন বিপ্লব কুমার সরকার। আর মেহেদী আলোচনায় আসেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর এবং হেফাজতের আন্দোলন দমানোর ক্ষেত্রে আগ্রাসী ভূমিকার মাধ্যমে। গত জুলাই-আগস্টের আন্দোলন দমাতেও এই দুই কর্মকর্তা সক্রিয় ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় আলু বাম্পার ফলন
Next Article খুলনা মহানগর বিএনপি’র সম্মেলনের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?