By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডিসেম্বরে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ডিসেম্বরে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১২
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ডিসেম্বরে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১২

Last updated: 2024/01/04 at 5:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরেই সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫১২ জন। আহত হয়েছেন প্রায় আটশো জন। শুধু ডিসেম্বর মাসেই ৫১৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। ৯টি জাতীয় দৈনিক,৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৫৯ নারী ও ৬৪ শিশু। সবচেয়ে নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। ২১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০১ জন। অন্যান্য যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন। এসব দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসেম্বর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। ২৬টি রেলপথ দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। ট্রলার ডুবিতে ৩৩টি গরুর মৃত্যু ঘটেছে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্র বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানায়, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়—মোটরসাইকেল চালক ও আরোহী ২০১ জন, বাস যাত্রী ৯ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ড্রামট্রাক-রোলার মেশিন গাড়ি আরোহী ২৬ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-পাজেরো জিপ আরোহী ১৫ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটো ভ্যান-লেগুনা) ১০১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-চান্দের গাড়ি-টমটম-মাহেন্দ্র-পাখি ভ্যান-টাফি গাড়ি) ৩০ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশা ভ্যান আরোহী ১৬ জন নিহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি জাতীয় মহাসড়কে, ২৩৮টি আঞ্চলিক সড়কে, ৭৭টি গ্রামীণ সড়কে, ৩৭টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৩টি সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে সংস্থাটি বলছে, এসব দুর্ঘটনার মধ্যে ভোরে ২ দশমিক ২২ শতাংশ, সকালে ৩০ দশমিক ৩৬ শতাংশ, দুপুরে ১৬ দশমিক ৬৩ শতাংশ, বিকেলে ১৯ দশমিক ৭২ শতাংশ, সন্ধ্যায় ৯ দশমিক ২৮ শতাংশ এবং রাতে ১৮ দশমিক ৭৬ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১২৩টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৪১টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে চাঁদপুর জেলায়। সেখানে ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।

শুধু তাই নয় কোন বিভাগে কী পরিমাণ দুর্ঘটনা ঘটেছে সেটিরও একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়—ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৩ দশমিক ৭৯ শতাংশ, প্রাণহানি ২৩ দশমিক ৪ শতাংশ; রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৩ দশমিক ১৫ শতাংশ, প্রাণহানি ১২ দশমিক ৮৯ শতাংশ; চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৬ দশমিক ৪৪ শতাংশ, প্রাণহানি ১৬ দশমিক ৯৯ শতাংশ; খুলনা বিভাগে দুর্ঘটনা ১২ দশমিক ৩৭ শতাংশ, প্রাণহানি ১২ দশমিক ৬৯ শতাংশ; বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ৫৪ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৪২ শতাংশ; সিলেট বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৬০ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ৮৫ শতাংশ; রংপুর বিভাগে দুর্ঘটনা ১১ দশমিক ২ শতাংশ, প্রাণহানি ১০ দশমিক ১৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ১০ দশমিক ৫ শতাংশ, প্রাণহানি ঘটেছে ১০ দশমিক ৯৩ শতাংশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মিদের বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন
Next Article ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 45 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?