By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় আবারও সড়কের উপর বসছে বাজার, দীর্ঘ লাইনের যানযট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় আবারও সড়কের উপর বসছে বাজার, দীর্ঘ লাইনের যানযট
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় আবারও সড়কের উপর বসছে বাজার, দীর্ঘ লাইনের যানযট

Last updated: 2025/02/07 at 6:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়ার আঠারমাইলে সড়ক ও জনপথ বিভাগের(সওজ)’র সরকারি জায়গায় আঞ্চলিক মহাসড়কের উপর আবারও পরিচালিত হচ্ছে কাঁচামাল আড়তের বাজার। ফলে ব্যস্থতম সড়কটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনের যানজটের সৃষ্টি হয়ে যাতায়াতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে যানবাহন ও সর্বসাধারণ।

এর আগে সরকারি জায়গা দখল মুক্ত এবং সড়কের যানজট লাঘবে মহামান্য হাইকোর্টের এক আদেশে গত ২৭ জানুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আসাদুর রহমান। এসময় তার সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ খুলনার উপ-সহকারী প্রকৌশলী সাগর মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
কিন্তু স্বার্থন্বেষী মহলটি আবারও সেই আদেশ অমান্য করে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় সড়কের উপর কাঁচামালের আড়ত পরিচালনা করছে বলে অভিযোগ ওঠে। আঠারমাইল বাজার এলাকায় দীর্ঘ লাইনের যানযটের সৃষ্টি হয়ে যাতায়াতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ।স্থানীয় ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ মহাসড়কের উপর গড়ে ওঠা কাঁচামালের আড়ত পরিচালনা করে আসছিলেন একটি মহল।
খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের অঠারমাইল- পাইকগাছা-কয়রার ও সাতক্ষীরা-খুলনার চুকনগর সংযোগ স্থল। ফলে এটি একটি ট্র্যানজিট এলাকা এবং অত্যন্ত ব্যস্থতম স্থান।
জন দুর্ভোগ লাঘবে সড়কের উপর থেকে আড়তটি সরিয়ে নিতে এবং সরকারি জায়গা উন্মুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ি কোহিনূর শেখ বাদী হয়ে মহামান্য হাইকোর্টে ১৩১৩২/২০২৪ নম্বর একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত জনস্বার্থে
সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা উচ্ছেদ পূর্বক উন্মুক্ত রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যাবস্থা নিতে আদেশ দেন। তার প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আবারও বসছে মহাসড়েক উপর কাঁচামালের বাজার।এছাড়া বিভিন্ন সময় মালামাল লোড-আনলোড কালে বিভিন্ন ধরনের যানবাহন যত্রতত্র ভাবে সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে।
এতে ঝুঁকিপুর্ণ ওই স্থানে দুর্ঘটনার চরম শঙ্কা দেখা দিয়েছে।
এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক জানান,সরকারি জায়গা দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তার পরেও যদি সড়ক জুড়ে বাজার বসে বা বসানোর চেস্টা করে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে পুণরায় নোটিশ জারি করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
Next Article ডুমুরিয়ায় পাল্টাপাল্টি হামলায় ৫ জন জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?