
ডুমুরিয়া প্রতিনিধি : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ে সুফলভোগীদের ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন প্রকল্প পরিচালক বিআরডিবি ঢাকা মোঃ আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি খুলনার উপ-পরিচালক মোঃ নাছির উদ্দিন। সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীন প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।