
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তা জামে মসজিদে বৃহস্পতিবার মাগরিব বাদ ইসলামী জলসার আয়োজন করা হয়।
উক্ত জলসার বয়ান করেন ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা আব্দুল গাফফার, উপস্থিত ছিলেন সাজিয়াড়া মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ফকির,টিপনা ফজলুল করিম মাদ্রাসার মোহতামিম মাওলানা ওমর ফারুক, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ও এলাকার উলামা একরাম উপস্থিত ছিলেন।