
বিজ্ঞপ্তি : জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডকে রুখে দিতে কৃষক লীগকে সদা প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মাথা খারাপ হয়ে গেছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করতে বেগম খালেদা জিয়া ও তার পুত্র লন্ডন প্রবাসী তারেক রহমান নেপথ্যে থেকে কলকাঠি নাড়াচ্ছেন।ওদের যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে কৃষক লীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে। কৃষক লীগ দেশব্যাপী প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করছে।
শুক্রবার সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ, দেশবিরোধী মিথ্যাচার রুখে দিতে খুলনা জেলা কৃষক লীগ আয়োজিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা কৃষক লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি খান খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার। সম্মানিত অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা। অতিথি ছিলেন আল মাহমুদ প্রিন্স, প্রভাষক গোবিন্দ ঘোষ।
ডুমুরিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা অরিন্দম মল্লিকের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক শেখ জাহাবুর রহমান ও ফুলতলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তুরানের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আবু তারিক খান, নাজমুল তারেক তুষার, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, মৃণ্ময় চন্দ্র বাছাড়, ভূচঙ্গ রায় সুমন, মিলকার শেখ, খালেদা খাতুন, পলাশ দাস, আরিফুজ্জামান নয়ন, নিভা বিশ্বাস, ত্রিনাথ বৈদ্য, নাসরিন পারভীন, ইরানী পারভীন, দেবব্রত মল্লিক মিঠু, মোঃ আকবর আলী প্রমুখ।