
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মানসম্পন্ন উপায়ে রপ্তানিযোগ্য কন্দাল ফসল উৎপাদন,বিপনন ও রপ্তানিকরনের উপর দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টিপনা ভিলেজ সুপার মার্কেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপসচিব সুজয় চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিনসহ উদ্যোক্তাবৃন্দ।