
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ৩০০গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে শোভনা মাদার তলা ক্যাম্প পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার আনুমানিক রাত ৮টা ১৫ মিনিটে ক্যাম্পের এএসআই মাহাবুব হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গী ও ফোর্স রোকনুজ্জামান, শিমুল, স্নেহাাসীষ কে নিয়ে বয়ের শিং ও আধার মানিক সুনিল মন্ডলের বাড়ির পাশের্^ কেয়ার রাস্তার পাশে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মাদক কারবারিরা হলেন ডুমুরিয়া উপজেলার বয়েরশিং গ্রামের নিখিল মন্ডলের ছেলে চয়ন মন্ডল(২২) ও একই গ্রামের সুনিল মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল (২৩)। এ ব্যাপারে ক্যাম্পের এএসআই মাহাবুব হাসান জানান, ৩০০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করে ডুমুরিয়া থানায় সোপার্দ করা হয়েছে এবং মাদক আইনে মামলা দিয়ে খুলনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত