By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় জমে উঠেছে আমুড়বুনিয়া মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় জমে উঠেছে আমুড়বুনিয়া মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় জমে উঠেছে আমুড়বুনিয়া মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন

Last updated: 2023/11/05 at 2:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

চেয়ারম্যান সমর্থিত প্যানেল প্রচার প্রচারণায় এগিয়ে

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী মাগুরখালীর আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্যদের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে। আগামী ৬ নভেম্বর স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল জানান, স্কুল প্রতিষ্ঠা থেকে এই প্রথম ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মোট একশত তের জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় হাট বাজার ও চায়ের দোকানে আলোচনা সমালোচনায় ব্যাপক সরগরম হয়ে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে-দ্বারে ছুটছেন প্রার্থীরা। তাদের নির্ঘুম রাত কাটছে। ভোটাররা ও যোগ্য প্রার্থী বাছাইয়ে চুল চেরা বিশ্লেষণ করছে। নির্বাচনে পৃথক দু’টি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলে মনোনীত অভিভাবক সদস্য প্রার্থী হলেন অমর কৃষ্ণ মন্ডল ব্যালট নং-১, ননী গোপাল মন্ডল ব্যালট নং-৫, নারায়ন বৈদ্য ব্যালট নং-৬, বিবেকানন্দ মন্ডল ব্যালট নং-৭ ও সংরক্ষিত মহিলা সদস্য সুষুমা গোলদার ব্যালট নং-২। অপরদিকে সমাজসেবক সজল মন্ডল,অনুকুল মন্ডল ও সুজিত কুমার মন্ডলের নেতৃত্বে যৌথ প্যানেল সমর্থিত মনোনীত প্রার্থী হলেন আনন্দ সরকার ব্যালট নং-২, জয়দেব সরকার ব্যালট নং-৩, দীপংকর মন্ডল ব্যালট নং-৪, সুশান্ত মন্ডল ব্যালট নং-৮ ও সংরক্ষিত মহিলা সদস্য সমাপ্তি বাইন ব্যালট নং-১। নির্বাচনে বিজয়ের ব্যাপারে উভয় প্যানেল শতভাগ আশাবাদী। তবে স্থানীয় জনপ্রিয় চেয়ারম্যান প্যানেল সমর্থিতরা প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন বলে এলাকার সাধারণ ভোটাররা জানান। অপরদিকে প্রতিপক্ষ প্যানেলরাও সোচ্চার, তারা বিজয়ের জন্য দফায় দফায় সভা সমাবেশ করে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ছাত্রদলের মশাল মিছিল
Next Article বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবস উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 seconds ago
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?