
ডুমুরিয়া প্রতিনিধি : মুজিব বর্ষে মোদের পন, জনবান্ধব নিবন্ধন- এ উক্তিকে সামনে রেখে মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের কাজে দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে কর্মশালায় সাব-রেজিস্ট্রার অঞ্জু দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ফুলতলা অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান ও বটিয়াঘাটা অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পেশকার মোঃ মাহবুব রহমান, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান, মোঃ সেলিম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ প্রশান্ত জোদ্দার, জি,এম মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান শেখ, সুজন রায়,প্রবীর সরকার প্রমুখ। প্রশিক্ষণে ৬৮ জন দলিল লেখক উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত