ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আশিস মোমতাজ যোগদান করছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি চাপাই নবাবগঞ্জে সহকারী কমিশনার, এরপর খুলনা ডিসি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। তিনি ৩৭তম ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত