By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৪
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

Last updated: 2023/04/13 at 12:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় মহাসড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি সময়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা ব্র্যাক হ্যাচারীর সামনে থেকে ডুমুরিয়া থানা পুলিশের টহল টীম তাদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ভাবে দু’টি মামলা রুজু হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা ব্র্যাক হ্যাচারীর সামনে একদল লোক মটর সাইকেল ও ট্রাকসহ অবস্থান করছিল। থানা পুলিশ তাদের গতিবিধি আমলে নিয়ে কঠোর নজরদারি শুরু করে। এক পর্যায়ে রাত আড়াই টার দিকে পুলিশ তাদের ওপর শুরু করে অভিযান। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায় এবং ৩জনকে আটক করতে সক্ষম হয়। আটক ৩জনের স্বিকারোক্তি মতে উদ্ধার করা হয় ২টি ম্যাগজিনসহ ১টি অত্যাধুনিক পিস্তল ও ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটারগান। আটক ৩জন হল কয়রা থানার মহেশ্বরীপুর এলাকার মৃত নিছার ঢালীর ছেলে কামাল ঢালী (৩১), ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা দক্ষিণপাড়া এলাকার মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৮) ও একই এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩১)। পরে তাদের দেয়া তথ্য’র ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে মাহাবুর রহমান (৩৯) নামের আরও একজনকে আটক করে পুলিশ। আটক মাহাবুর রহমান কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামের কাশেম আলী সরদারের ছেলে। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, ডাকাতির উদ্দ্যেশে একদল দুস্কৃতিকারী খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকসহ ঘুরাঘুরি করছিল। এরা মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর থেকে কখনো গুটুদিয়া ওয়াপদার মাথা মোড়, কখনো জিলেরডাঙ্গায় আবার কখনো ব্র্যাক হ্যাচারীর সামনে অবস্থান করছিল। তাদের এমন চলাফেরায় আমাদের সন্দেহ হয় এবং রাত সাড়ে ১২টার দিকে নজনদারি শুরু করি। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে ৩জনকে ধরতে সক্ষম হই এবং তাদের নিকট থেকে ম্যাগজিনসহ ১টি অত্যাধুনিক পিস্তল ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এরা হল একটি সংঘবদ্ধ ডাকাত দল। প্রাথমিক ভাবে জানা গেছে, এ দলে ৮/৯ জন অস্ত্রধারী রয়েছে। মুলতঃ এদের উদ্দেশ্য ছিল ভোর রাতের দিকে রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতি করার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক ভাবে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি রুজু করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় দুই মাদক ব্যাবসায়ীকে ৫ মাসের কারাদন্ড
Next Article তালায় হোলো ব্লক নির্মাণে প্রশিক্ষণ কর্মশালা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?