By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় বাড়ছে মুরগি-ডিমের দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় বাড়ছে মুরগি-ডিমের দাম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় বাড়ছে মুরগি-ডিমের দাম

Last updated: 2024/02/21 at 6:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের খুচরা বাজারগুলোতে বাড়ছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। শীতের মৌসুমজুড়ে এই দুই পণ্যের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও এখন চড়া হতে শুরু করেছে। খুচরা বাজারগুলোতে ব্রয়লার মুরগি কিনতে কেজিতে গুণতে হচ্ছে ২১০ টাকা। অথচ সপ্তাহখানেক আগেও এটি পাওয়া যেত ১৯০-২০০ টাকায়। এদিকে বাজার ভেদে দেখা গেছে ডিমের দামের ভিন্নতা। বড় বাজারগুলোতে হালি ৪৮ টাকা আর এলাকা বা মহল্লার দোকানগুলোতে ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার এবং মুরগির দোকানগুলো ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২১০-২৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ দোকানগুলোতেই ব্রয়লারের দাম লিখে রাখা হয়েছে ২৩০ টাকা কেজি। এছাড়া কক মুরগি ৩৪০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা, লেয়ার মুরগি ৩২০ টাকা আর বড় কক মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
ডুমুরিয়া বাজারের মুরগি-ডিমের ব্যাবসায়ী ইসকেন্দার বলেন, আজকে ব্রয়লার ২২০ টাকা রেটে বিক্রি করছি। দাম কিছুটা বেড়েছে। আমাদের করার কিছু নেই। আড়ত থেকেই বেশি দামে কিনতে হচ্ছে।
ডুমুরিয়া চিকেন হাউজের ব্যবসায়ী বলেন, ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি বিক্রি করছি। বোর্ডে ২৩০ টাকা বিক্রয় মূল্য লেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওইটা আগের মূল্য ছিল। মাঝখানে একটু দাম বাড়ছিল। এখন নতুন করে লেখা হয় নাই।
সরকারি সংস্থার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০-২০০ টাকার মধ্যে। আর ডিমের দাম ছিল ৪৫ টাকা হালি। এখন এই দুটি পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
এই মুহূর্তে ঠিক কি কারণে দাম বাড়ছে এ বিষয়ে জানতে চাইলে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, দাম বাড়ানো ও কমানোর মূল কারিগর হচ্ছে কোম্পানিগুলো। তাদেরকে নিয়ন্ত্রণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। হঠাৎ করেই তারা ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দেয়। যার ফলে মার্কেটে প্রভাব পড়ে। আবার হঠাৎ করেই কমিয়ে দেয় যার কারণে মার্কেটে দাম কমে। এই বিষয়গুলো সরকারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা খামারিরা অসহায়। আমাদের হাতে কিছুই করার থাকে না।
এদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম বাড়ায় বেশ অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নআয়ের মানুষের প্রাণিজ আমিষের উৎস ব্রয়লার মুরগির দামও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। রোজায় ব্রয়লার মুরগি দাম আরো বাড়লে জীবন ধারণ করা এক প্রকার দুরূহ হয়ে যাবে।
তাই শবেবরাত, রোজাকে কেন্দ্র করে ব্রয়লার মুরগির বাজার যেন অস্থিতিশীল না হয়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ক্রেতারা।
এক হোটেল ব্যবসায়ী বলেন, গতকালও ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি দরে কিনেছি। মঙ্গলবার ২২০ টাকা করে কিনতে হচ্ছে। মনে হচ্ছে সামনে রোজার কারণে আরো দাম বাড়ানোর চেষ্টা চলছে। এই মূল্য বৃদ্ধির দ্রুতই লাগাম টানা প্রয়োজন।
শ্যামল দাস নামক এক ক্রেতা বলেন, সাধারণ মানুষ সবসময় চায় দ্রব্যমূল্য হাতের নাগালে থাকুক। ব্যবসায়ীরাও লাভ করুক। কিন্তু তারা সাধারণ মানুষের পকেট কাটছে। যা দাম চাইছে তাই দিতে হচ্ছে কিছুই করার নেই। তাই সরকারসহ সংশ্লিষ্ট মহলকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভাষা শহীদদের প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি
Next Article চুয়াডাঙ্গায় মাঠ থেকে মৃতদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?