
ডুমুরিয়া : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর আওতায় অধিকার এখানে এখনই প্রকল্পের মাধ্যমে এলাকার কিশোর-কিশোরীদের নিয়ে একটি ইয়ুথ গ্রুফ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার সাহস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান, ডিওয়াইএম শিখা রানী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, এফডব্লিউভি নাসির উদ্দিন মোল্ল্যা। অনুষ্ঠানে সাহস-নোয়াকাঠি এলাকার স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।