
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মেসার্স সোনামুখ হ্যাচারিতে ভারতীয় চিংড়ি রেণু পোনা সরবরাহ করার অপরাধে হ্যাচারি মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন শনিবার দুপুরে শরাফপুর ইউনিয়নের রতন খালী এলাকায় মেসার্স সোনামুখ হ্যাচারিতে অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি রেণু পোনা সরবরাহ করায় মৎস্য হ্যাচারী আইন-২০১০ এর ৮ ধারায় অপরাধ করায় একই আইনের ১৮(২) ধারায় হ্যাচারি মালিক মোতালেব হোসেন মুন্সি (৫১) কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক।