By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ায় মাটিবিহীন সবজি চাষে মানুষের আগ্রহ বাড়ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় মাটিবিহীন সবজি চাষে মানুষের আগ্রহ বাড়ছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় মাটিবিহীন সবজি চাষে মানুষের আগ্রহ বাড়ছে

Last updated: 2024/02/08 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা মাটিবিহীন সবজি চাষে মানুষের আগ্রহ বাড়ছে। এ পদ্ধতিতে খুব সহজে ও কম খরচে বাসা-ফ্ল্যাটে নানা ধরনের সবজি চাষ করা যাবে। কৃষি গবেষণা কেন্দ্রে এ পদ্ধতিতে সবজি চাষ করা হচ্ছে, যা দেখার জন্য গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত উৎসুক মানুষ ভিড় করছে। এ পদ্ধতিতে প্লাস্টিকের পাত্রে পানি দিয়ে সবজির চাষ করা হয়।
তবে পানিতে মেশাতে হয় উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান।
কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আইয়ুব হোসাইন খান জানান, পাত্রে পানি দিয়ে সবজি চাষকে হাইড্রোপনিক পদ্ধতি বলে। নগরীর বাসা-ফ্ল্যাটের বারান্দা ও করিডরে এ পদ্ধতিতে সবজি চাষ করা যাবে। এতে বিশুদ্ধ সবজি মিলবে।
খুলনার ডুমুরিয়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ জানান, এ পদ্ধতিতে শসা, করলা, লেটুস ও চাল কুমড়া ভালো উৎপাদন হয়। এসব সবজি গাছে পোকার আক্রমণ ও রোগ কম হয়ে থাকে। খরচ ও খুব বেশি নয়।
পদ্ধতি সম্পর্কে ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন বলেন, প্লাস্টিকের একটি বাক্সে পানি দিয়ে তার ওপর ককসিট দিয়ে ঢেকে দিতে হবে।
ককসিট ছিদ্র করে তাতে ফোম দিতে হয়। ফোমে চারা লাগানো হয়। এছাড়া ককসিটের ছিদ্রে প্লাস্টিকের গ্লাসে পাথর দিয়ে বীজ বোনা যায়। মূল বিষয়টি হচ্ছে উদ্ভিদ মাটি থেকে যে ১৬টি উপাদান গ্রহণ করে তা পানিতে মেশাতে হবে। সেগুলো স্টক সলিউশন এ ও বি নামে ঢাকায় পাওয়া যায়।
কৃষি গবেষণা কেন্দ্রেও এসব সলিউশন পাওয়া যাবে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, প্লাস্টিকের একটি বাক্সের দাম পড়বে ৩০০ টাকা, ককসিট ও ফোম ১৫০ টাকা, স্টক সলিউশন এ ও বি ৬০০ টাকা। একটি প্লাস্টিকের বাক্সে ছয়টি চারা লাগানো যাবে। উৎপাদন সময় ও সবজির স্বাদ মাটিতে লাগানো সবজির মতোই।
এ বিষয়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের আদর্শ কৃষক ও এলাকার সৌখিন সবজি চাষি তাপস সরকার বলেন, মাটি ছাড়া সবজি চাষের আগ্রহ দীর্ঘদিনের। ইউটিউবের মাধ্যমে কিছু ধারণা নিয়েছি। তবে সরাসরি কোনো কৃষিবিদের নিকট থেকে পরামর্শ পেলে আরও ভালো হতো।
এ ব্যাপারে কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো.ওবায়দুল্লাহ কায়সার বলেন, খুলনার ডুমুরিয়ায় মাটিবিহীন সবজির চাষের বিষয়ে মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে নগরীর বাসা-ফ্ল্যাটে এ পদ্ধতিতে সবজি চাষ করা যাবে। কৃষি গবেষণা কেন্দ্রে এ পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এ পদ্ধতিটি দেখার জন্য গবেষণা কেন্দ্রে প্রতিনিয়ত উৎসুক লোকজন আসছেন। কেউ এ পদ্ধতিতে চাষে আগ্রহী হলে আমরা পরামর্শ দিবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় কুল উৎপাদন ছাড়াবে ১০ হাজার মেট্রিক টন
Next Article নাজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?