ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের হলরুমে গুড অ্যাকোয়াকালসার প্র্যাকটিস ইন ক্লাষ্টার ম্যানেজমেন্ট'র সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাষ্টার থেকে একশত মৎস্য চাষী অংশগ্রহণ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত