
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক শেখ আব্দুস সালামের চাচা মোঃ ফজর আলি শেখ (৬৫) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। রবিবার বিকেল ৩ টায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহ ওয়ান্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, স্ত্রী নাতি নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন। রাত ৯টায় মরহুমের জানাযা নামাজ শেষে চাকুন্দিয়া নিজ পারিবারিক কবর স্থানে দাফন সমপন্ন করা হয়েছে। তার মৃত্যুতে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এরা হলেন, সাংবাদিক কাজী আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জি, আব্দুল লতিফ মোড়ল, অরুণ দেবনাথ, এস রফিকুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার, সেলিম আবেদ, গাজী মাসুম, আক্তারুজ্জামান লিটন গাজী, জাহাঙ্গীর হোসেন মুকুল, জিএম ফিরোজ, গাজী নাসিম প্রমুখ।