
বিজ্ঞপ্তি : ডুমুরিয়ার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এ্যাড. সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। শনিবার বিকালে ভান্ডারপাড়া ইউনিয়নের উলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি করেন ভান্ডারপাড়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল সানা। এসময় উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, মো. আলমগীর হোসেন, এ্যাড. তারিক মাহমুদ তারা, হিমাংশু বিশ্বাস, আদিত্য কুমার মন্ডল, রামপ্রসাদ জোয়ার্দ্দার, ইয়াছিন মোল্লা, মো. আব্দুল হালিম সরদার, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. আব্দুল জলিল, এ্যাড. অশোক কুমার গোলদার, এ্যাড. মো. আব্দুল কুদ্দুস, সাংবাদিক মল্লিক সুধাংশু, মো. ইউসুপ হোসেন, বনমালী রায়, কল্যান মল্লিক, হাবিবুর রহমান মোল্লা, শিবপদ সানা, শশাংক বিশ্বাস, সত্যপ্রসাদ মল্লিক, শেখ শরিফুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. সরদার আব্দুল গনি, অধ্যা. সিরাজুল ইসলাম, মো. আনিছুর রহমান, পল্লব বৈরাগী, অপূর্ব মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।