By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

Last updated: 2024/09/01 at 10:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তার পদত্যাগের দাবিতে উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক স্থানীয় সমাজসেবক জিএম সাইফুল ইসলাম অভিযোগটি দায়ের করেন।ওই অভিযোগে বলা হয়েছে দীর্ঘদিন যাবত গুটুদিয়া ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের টিসিবি পন্যের ৪৩টি কার্ডের পণ্য সরিয়ে আত্মসাৎ করে আসছে চেয়ারম্যান। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্য মঞ্জু রানী মন্ডলের নিকট থেকে কুরবানীর গরু কিনে আজও তার টাকা পরিশোধ করেননি। ইউপি সদস্য মেহেদী হাসান মিন্টুর নিকট থেকে ৩০ হাজার ইট কিনে সেটিও পরিশোধ করেনি। স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার দাপটে ওয়ান পার্সেন্ট এর টাকা বন্টনে তোয়াক্কা করেননি কোন ইউপি সদস্যকে। অবৈধ ওয়ারেশ কায়েম সনদ দিয়ে হাতিয়ে আসছেন লম্বা টাকা। এখানেই শেষ নয়, বিলপাবলা ও পাহাড়পুর মৌজায় একাধিক সরকারী খালে অবৈধ বেড়ীবাঁধ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে মৎস্য চাষ করে আসছেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স দেয়ার নামে আদায় করে থাকেন মোটা অংকের টাকা। এছাড়াও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Next Article ভোমরা সীমান্তে হিরোইন ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?