By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান নাশকতা মামলায় কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান নাশকতা মামলায় কারাগারে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ার গুটুদিয়া ইউপি চেয়ারম্যান নাশকতা মামলায় কারাগারে

Last updated: 2025/04/21 at 5:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

পরিষদ চালানোর নির্দেশনা চেয়ে ইউএনও বরাবর চিঠি
স্থানীয়দের দাবি প্রশাসক নিয়োগের

জি এম ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপি খুলনা মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় কারাগারে। চেয়ারম্যান তুহিন শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ও মৎস্যজীবী লীগের নেতা। এদিকে চেয়ারম্যান কারাগারে থাকায় ইউনিয়ন পরিষদ পরিচালনার নির্দেশনা চেয়ে ইউপির প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক রোববার উপজেলা নির্বাহি অফিসারের নিকট চিঠি দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের বিপরীতমুখি অবস্থানে থাকা গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন হাসিনা সরকারের পতনের পর তুহিন আত্মগোপনে চলে যায়। ২০২৪ সালের ১১ ডিসেম্বর বিএনপি খুলনা মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলার ৪৬ নম্বর আসামী। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২১ নভেম্বর আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনালে ছাত্রদল কর্মী রকিবুল হাসান পিতাঃ রফিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলার ১৫৬ নম্বর আসামী সে। এসব মামলায় সে উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তিকালিন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ১৭ এপ্রিল আদালতে আত্মসর্মপন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এমদাদুল হক গত রোববার (২০ এপ্রিল) একÑ২০২৫/১১(২৮) নম্বর স্মারকে ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার বরাবর চিঠি লিখেছেন। ওই চিঠিতে ইউনিযন পরিষদ পরিচালনার নির্দেশনা চাওযা হয়েছে। এছাড়া ইতোপূর্বে নির্বাচিত তিনজন প্যানেল চেয়ারম্যানের নামও উল্লেখ করেছেন ওই পত্রে। স্থানীয়দের দাবি প্যানেল চেয়ারম্যানরা চেয়ারম্যান তুহিনের আজ্ঞাবহ। তারা যদি দায়িত্ব পায় তবে অদৃশ্যভাবে তুহিনের হাতেই থেকে যাবে ক্ষমতা। তাই মামলা থেকে রিলিজ না পাওয়া পর্যন্ত গুটুদিয়া ইউনিয়নে প্রথম শ্রেণির কর্মকতাৃকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার। যেহেতু দেশের প্রতিটি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, ও পলাতক চেয়ারম্যানদের পদের বিপরীতে প্রথম শ্রেণির কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করাগারে বিষযটি আমাদের নজরে এসেছে। ঊব্ধৃতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেয়া হবে। এক্ষেত্রে যদি প্যানেল চেয়ারম্যানদের নিয়ে কোন আপত্ত্বি না থাকে তবে তাদের মধ্য থেকে দায়িত্ব দেযা হবে। এতে জটিলতা হলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ
Next Article পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?