By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার তরমুজ চাষিদের মুখে হাসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার তরমুজ চাষিদের মুখে হাসি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ার তরমুজ চাষিদের মুখে হাসি

Last updated: 2023/04/26 at 11:35 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া (খুলনা) চার মাস ধরে কঠোর পরিশ্রম করে কৃষক মাত্র ঘরে তুলতে শুরু করেছেন তরমুজ। একদিকে রোজা অন্যদিকে প্রচণ্ড গরমের কারণে খুলনা জেলার ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা, কয়রা ও পাইকগাছার তরমুজের চাহিদাও বেশ। সেই চাহিদাকে পুঁজি করে মধ্যস্বত্বভোগীদের পোয়াবারো হলেও কৃষকরা দেখছেন পুঁজি উঠে আসার বিষয়টি। ক্ষেত থেকে তারা একটি তরমুজ বিক্রি করছেন ১৫০-২০০ টাকায়কিন্তু ক্রেতার হাতে সেই তরমুজ যাচ্ছে ২৫০-৩৫০ টাকায়। মধ্যস্বত্বভোগীরা বিপুল পরিমাণ লাভ করলেও কৃষক যা পাচ্ছেন, তাতেই তারা খুশি। তবে অনেক এলাকায় প্রাকৃতি বিপর্যয়ের কারণে কৃষকরা লোকসানের আশঙ্কা করছেন।

খুলনার কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছর খুলনায় ১২ হাজার ২২৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন এর মধ্যে জানা গেছে ডুমুরিয়ায় ৩৫০ হেক্টর জমিতে ১২হাজার ২শত ৫০কেজি তরমুজ পাওয়া যাবে, ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের কৃষক তরিকুল ও ফরহাদ বলেন, আমরা গত বছরের তুলনায় এবছর বেশি ফলন পেয়েছি। বাজারদর ভালো থাকলে আশা করছি লাভবান হতে পারবো। আরেক কৃষক রাসেল বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় গাছে কোনো রোগ বালাই হয়নি। তাই ফলন বেশি পেয়েছি। আশা করছি বাজারদর ভালো থাকবে। শোভনা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিমা মন্ডল বলেন, এই ইউনিয়নে ১৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়েছি। আর কৃষকরা খুব যত্ন সহকারে গাছের পরিচর্যা করায় সবাই ভালো ফলন পেয়েছেন। এই ফল চাষে লাভবান হওয়া যায় বলে দিন-দিন এর চাষ বাড়ছে। দাকোপ উপজেলায়ই চাষ হয়েছে ৬ হাজার ৩২০ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় একটু কম। বাকি প্রায় ৬ হাজার হেক্টর চাষ হয়েছে বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, তেরখাদা, রূপসা উপজেলায়।

নগরীর কদমতলা মোকাম ঘুরে দেখা গেছে, বাজারে অন্য জেলার তরমুজ নেই। গরমে চাহিদা বাড়ায় সবাই তাকিয়ে আছেন দাকোপের তরমুজের দিকে। পাইকারি ব্যবসায়ীরা অনেকে দাকোপে গিয়ে তরমুজ কিনে আনছেন। আকারে একটু ছোট হলেও দাকোপের তরমুজ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে স্প্রে দিয়ে দুই পরিবারের সকলকে অজ্ঞান করে লুট
Next Article পাইকগাছায় চুরিকৃত মোটর উদ্ধারসহ ৪ চোর আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?