ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসন্ত কুমার সরদার পরলোক গমন করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাদুরগাছা গ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। ওই রাতেই স্থানীয় বাদুরগাছা মহাশ্মশানে তার অন্ত্যষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। তিনি স্ত্রী,৩ পুত্র, ২ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যসহ পরিষদের সকল সদস্য, সচিব ও গ্রাম পুলিশবৃন্দ।
উল্লেখ্য, শোভনা ইউনিয়নে ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সুনামের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। শোভনায় সর্বপ্রথম মোটরবাইক ও টেলিভিশন ক্রয় করে শোভনাবাসীকে দেখিয়েছিলেন। তৎকালীন খান-এ-সবুরের নির্বাচনী প্রার্থীর বিপক্ষে তিনি এমএলএ নির্বাচন করে মাত্র ৫ ভোটে পরাজিত হয়েছিলেন। ওই সময় তার সাহসিকতায় মুগ্ধ হয়ে খান এ সবুর লঞ্চযোগে তার বাড়িতে এসেছিলেন তাকে নিজ চোখে দেখতে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত