By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

Last updated: 2026/01/15 at 2:04 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ঘোনা মাদারডাঙা গ্রামের নিউটন মন্ডল এখন এলাকায় পরিচিত নাম। স্থানীয়ভাবে সবাই তাকে চেনে ‘কচু নিউটন’ নামে। মহানগরীর দৌলতপুর–শাহপুর সড়কের পাশে বিস্তীর্ণ পানিকচুর ক্ষেতই তার সাফল্যের গল্পের সাক্ষী।

একসময় নিউটন মন্ডল বেসরকারি একটি পাটকলে কাজ করতেন। সেখানে কাজ করার সময় শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগে মিলের চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। অভাবের সংসারে জীবিকার সন্ধানে বাড়ির পাশের ৩৪ শতক জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। লাভজনক না হওয়ায় ২০০৫ সালে তিনি জমির একটি অংশে স্থানীয় জাতের পানিকচুর চারা রোপণ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

বর্তমানে তিনি ৫৫ শতক জমিতে পানিকচুর চাষ করছেন। বর্গা নেওয়া এই জমির জন্য প্রতিবছর ১২ হাজার টাকা ভাড়া দিতে হয়। কচুর লতি, ফুল, কচু ও চারা বিক্রি করে বছরে প্রায় ৫ লাখ টাকা আয় করছেন তিনি। ঘেরের পাড় থেকে সংগৃহীত দেশি জাতের পানিকচুর চারা নিজস্ব পদ্ধতিতে রোপণ করেন নিউটন। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে রোপণ শেষ হয়। তিন ফুট দূরত্বে এক ফুট গভীর করে চারা রোপণ করা হয় এবং পরে সুষমভাবে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা হয়।

রোপণের ৪৫ দিনের মধ্যেই কচুর লতি বিক্রির উপযোগী হয়ে ওঠে। নিউটনের কচু সাত ফুট পর্যন্ত লম্বা হয় এবং প্রতিটির ওজন ২০ থেকে ৩২ কেজি পর্যন্ত। নিজস্ব ভ্যানে করে খুলনা শহরে কচু বিক্রি করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করেও বিক্রি কার্যক্রম চালান নিউটন।

এখন তার উৎপাদিত কচু দেশের গণ্ডি পেরিয়ে কোরিয়ায় রপ্তানির প্রস্তুতি চলছে। ক্ষেত থেকে কচু তুলে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এক হাত পরিমাণ করে কেটে রোদে শুকানো হয়। তিন থেকে চার দিন শুকানোর পর কচু খুলনা শহরে এনে কোরিয়ান বায়ারের কাছে সরবরাহ করা হচ্ছে।

নিউটন মন্ডল বলেন, “এতদিন আমার কচু দেশের বিভিন্ন বিভাগে গেছে। এখন সেই কচু যাচ্ছে দেশের বাইরে। একসময় মানুষ পাশ দিয়ে গেলেও ফিরত না। এখন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার ক্ষেত দেখতে আসে। শ্রম কখনো বিফলে যায় না।” তিনি জানান, তার একমাত্র স্বপ্ন—মেয়েকে বড় করে ডাক্তার বানানো, যাতে সে গরিব ও অসহায় মানুষের সেবা করতে পারে।

নিউটনের স্ত্রী স্মৃতিলতা মালাকার বলেন, “শুরুর দিকে অনেক কথা শুনতে হয়েছে। আমরা থেমে যাইনি। আজ সেই কচুই আমাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে।” তিনি আরও জানান, কচু চাষের পাশাপাশি তারা গরুর খামার গড়ে তুলেছেন। পেয়ারার চাষ, বিটি বেগুন ও চুঁইঝালের চাষাবাদেও ভালো ফল পাচ্ছেন।

নিউটন মন্ডলের এই সাফল্য ডুমুরিয়া অঞ্চলের কৃষকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

জন্মভূমি ডেস্ক January 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের
Next Article দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?