
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া সদরে মনোয়ারা সুপার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ।
সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় আলোচনা করেন সমিতির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, মাহাবুব রহমান, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, জি এম ফিরোজ, গাজী মাসুম, গাজী নাসিম প্রমুখ। সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য ভর্তি, বৃক্ষরোপন কর্মসূচিসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জি এম ফিরোজকে সাংগঠনিক সম্পাদক ও গাজী নাসিমকে নির্বাহী সদস্য হিসেবে শূন্যপদে স্থলাভিষিক্ত করা হয়। সভা শেষে দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।