জন্মভূমি ডেস্ক : রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাহফুজ রহমান মাসুম (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী জুয়েল বলেন, আমরা ডেমরার সানারপাড় এলাকায় একটি ভবনের সাত তলায় কাজ করছিলাম। রড কাটার সময় হঠাৎ অসাবধানতাবশত সাততলা থেকে নিচে পড়ে আহত হয় মাসুম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঢাকাতে মাসুম ডেমরা এলাকায় থাকতেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার পূর্ব চড়া মনি এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত