By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঢাকায় অপহৃত শিশু মঠবাড়িয়া থেকে উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকায় অপহৃত শিশু মঠবাড়িয়া থেকে উদ্ধার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢাকায় অপহৃত শিশু মঠবাড়িয়া থেকে উদ্ধার

Last updated: 2024/10/06 at 3:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শাকিল আহমেদ, মঠবাড়িয়া : ঢাকার সদরঘাট থেকে অপহৃত প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে (৮) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে (র‍্যাব)। শনিবার র‍্যাব ২ ও ৮- এর যৌথ আভিযানিক দল মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান। র‌্যাব সূত্রে জানাগেছে, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার নামে এক শিশু অপহরণের শিকার হয়। ভুক্তভোগী নূরের মায়ের সঙ্গে হৃদয় নামে এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে ৩০ সেপ্টেম্বর শিশুটিকে নিয়ে তার মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় হৃদয়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে শিশু নূরকে চিপস কিনে দেয়ার কথা বলে কৌশলে অপহরণ করেন হৃদয়। এরপর শিশুটির মা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর গত বুধবার (২ অক্টোবর) অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির মাকে ফোন করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এরপর শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ৬ হাজার টাকা দেয়। শিশুটির বাবা র‍্যাব ২- এর কাছে নূরকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃত নূরকে দ্রুত উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, অপহরণকারী হৃদয় ওরফে বাদল মুক্তিপণ আদায় করতে শিশুটিকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব
Next Article ইসরায়েলি বিমান হামলায় এক বছরে গাজার ৮১৫ মসজিদ ধ্বংস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?